মুফতি ফজলুল হক আমিনী রহ. এর পিতা আলহাজ ওয়ায়েজউদ্দিন তার জীবনের একটি উল্লেখযোগ্য সময় অতিবাহিত করেছেন আলেম ওলামাদের সান্যিধ্যে। ১৯৫৪ সালে মুফতি আমিনীর বয়স যখন নয় বছর তখন থেকেই তার শিক্ষা জীবনের সূচনা। বাবা ওয়ায়েজউদ্দিন প্রথমে তাকে দেশের প্রসিদ্ধ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান বি. বাড়িয়ার জামিয়া ইউনুসিয়ায় ভর্তি করান। এরপর সেখান থেকে মুন্সিগঞ্জের মুস্তফাগঞ্জ মাদরাসায় হাফেজ মাওলানা মুহসিনউদ্দিন রহ. এর তত্ত্বাবধানে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন।
মুস্তফাগঞ্জে অধ্যায়নের তিন বছর শেষ হলে বাবা ওয়ায়েজুদ্দিন তাকে নিয়ে চলে আসেন ঢাকার প্রাচীন দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান বড় কাটারা মাদরাসায়। এবং ছেলেকে সোপর্দ করে দিয়ে যান তার মুর্শিদ পীরজী হুজুর রহ. এর মুবারক হাতে।