![]() |
| মুফতি ফয়জুল্লাহ |
মুফতী ফয়জুল্লাহ বলেন, মানুষের মধ্যে ক্ষোভ-উত্তেজনা দেখা দিয়েছে। নাস্তিক্যবাদী জঙ্গিরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল ধৃষ্টতা করে যাচ্ছে। মানবতার বিরুদ্ধে তারা যেসব অপরাধ করে চলেছে এর জন্য তাদের জবাব দিতে হবে। যেভাবে ইসলামের উপর আঘাত করা হচ্ছে তাতে অনুভূতিশীল প্রত্যেক মানুষের হৃদয় ভেঙ্গে যাছে। পবিত্র ইসলাম নিয়ে খেলা বন্ধ করতে হবে।নাস্তিক মুরতাদ প্রতিরোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন করতে হবে।
আজ বাদ জোহর লালবাগ কার্যালয়ে ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগর সভাপতি মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত উত্তরা ও টঙ্গী জোন নেতৃবৃন্দের উদ্দেশ্যে মুফতী ফয়জুল্লাহ এ’কথা বলেন। ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, যুগ্ম মহাসচিব মুফতী তৈয়্যব হোসাইন, মাওলানা ফজলুর রহমান, মাওলানা যুবায়ের আহমদ , মাওলানা জসিম উদ্দীন, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল,মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা রিয়াজতুল্লাহ, মাওলানা সালমান, মাওলানা জাহিদ আলম, মাওলানা আব্দুল আজিজ, হাফেজ মুহাম্মদ আলী, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুল খালেক,মুফতী আব্দুল ওয়াহিদ, মাওলানা খালেদ সাইফুল্লাহ, মাওলানা নুরুল্লাহ মনসুর, মাওলানা মাহমুদুল হক প্রমুখ নেতৃবৃন্দ।
