রাইয়ান এন্টারপ্রাইজ

মাওলানা শহীদুল ইসলাম ইনসাফীর নিঃশর্ত মুক্তির দাব

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, ষড়যন্ত্রমূলক,ডাহা মিথ্যা,মামলায় ইসলামী ঐক্যজোট যশোর জেলা সভাপতি , হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা শহীদুল ইসলাম ইনসাফীর গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ


নেতৃদ্বয় মাওলানা শহীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবী করে বলেন, ইসলামী ঐক্যজোট দেশে ইসলাম কায়েমে গণমানুষের রায়ে বিশ্বাস করে। তারা সব সময় দেশ বিরোধী, ধ্বংসাত্মক, নাশকতামূলক সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার। ইসলামী ঐক্যজোটের কেন্দ্র থেকে মাঠ পর্যায় পর্যন্ত প্রতিটি নেতাকর্মী একই চেতনা ও নীতি লালন করে।

যশোর জেলা সভাপতি, হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা শহীদুল ইসলাম ইনসাফী সব সময় ইসলামী ঐক্যজোটের নীতি আদর্শের আলোকে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে প্রকাশ্য রাজনীতি করে আসছেন। আমরা তাকে মিথ্যা ভিত্তিহীন মামলায় হয়রানী না করার আহ্বান জানাচ্ছি। তারা বলেন, মামলা ,হামলা, নির্যাতন, নিপীড়ন চালিয়ে ঈমানী আন্দোলন বন্ধ করা যায় না,যাবে না।
নবীনতর পূর্বতন

نموذج الاتصال